Image Source: Google
২০২৭।
অবশেষে দেশ গেরুয়া হইয়া গেল।
পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ গেরুয়া হইয়া গেল।
দেশে সমস্ত রকম ননভেজ নিষিদ্ধ হইয়া গেল।সকল ন্যাশনালিস্টদিগকে পাকিস্তানে রওয়না করানো হইল।
বৃদ্ধ অমর্ত্য সেন, ছাত্র কানহাইয়া কুমার হইতে শুরু করিয়া সব রকম অ্যান্টি নাশনালগণ ওয়াঘা হইয়া লাহোরে প্রবেশ করিল।
দেশে পড়িয়া রহিল শুধুমাত্র দেশভক্ত গণ।
২০৩০
দেশে সবাই গবাদিপশু পালনে মত্ত হইলেন, দুবার করিয়া বৎসরে নোট বাতিল হওয়া শুরু হইল, ঘরে ঘরে গবাদি পশু, পক্ষী ভরিয়া যাইতে কুক্কট আসিয়া বাঙালিদিগের মস্তকে মলত্যাগ করিতে লাগিল, সরকারের নিয়ম করিয়া দেওয়া সপ্তাহে তিন দিন উপোষ করিতে হইবে, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট পর্যন্ত মার্কেট রিস্কের উপর না হইয়া রোমিও স্কোয়াডের রিস্কে নির্ভর হইয়াছে।
পুস্করিণীতে স্নান করিতে নামিলে বৃহৎ কাতলা মৎস্যেরা কখনও সখনও টুনটুনি শিকার করিয়া লইতেছে বলিয়া পুষ্করিণীতে স্নান অবধি নিষিদ্ধ হইয়া গিয়াছে।
দেশের জনসংখ্যা অবিশ্বাস্য উপায়ে নিয়ন্ত্রণে আসিয়া গিয়াছে, প্রেম করিবার নিমিত্ত প্রস্তুত পার্কে প্রবেশ মূল্য প্রয়োজনীয় নয়, সূর্য প্রাণায়ম করিলেই প্রবেশ করা যাইতেছে, তবে প্রেমের পরিবর্তে পার্কে বসিয়া প্রাণায়ম করিতে হইতেছে।
প্রেম করিলেই রোমিও স্কোয়াড আসিয়া টুনটুনি শিকার করিয়া লইতেছে।
দেশে সংখ্যালঘু বলিয়া কিছুই নাই, সবার ঘর ওয়াপাসি হইয়া গিয়াছে।
দেশে ইন্টারনেট নিষিদ্ধ হইয়াছে, টিভিতে শুধুমাত্র আস্থা চ্যানেল এবং সংস্কার চ্যানেল দেখানো হইতেছে।
এমতাবস্থায় একদিন ঈশ্বর নামিয়া আসিলেন। মৃদু হাস্য করিলেন।
তাহার পর মন্ত্র পড়িয়া গাভীদিগকে মানব, এবং মানবদিগকে গাভীতে রূপান্তরিত করিয়া প্রস্থান করিলেন -_-

No comments:
Post a Comment