কিছু লিখলাম আজ এই #মহান_দিনে... 😌
মহান স্বাধীনতার আলোচনা সভা চলছে। কঠিন দেশপ্রেমের আবহ সেখানে বিরাজমান। চেতনায় উদ্দীপ্ত সবাই। মঞ্চে উপবিষ্টদের মধ্যে একজন চোরাচালানির গুরু, পথিকৃৎ। তার বাবাও এই কাজে লিপ্ত ছিল। ’৭১ এ স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু যখন জীবন পানি করছেন, দেশের মানুষের জন্য, তখন সেই মহান ব্যক্তি নৌকায় করে নিয়ে আসতেন অবৈধ মালামাল।
আর একজন বিশাল কর্মকর্তা। যিনি অফিসে প্রকাশ্যে ঘোষণা দেন, গোটা অফিস বিল্ডিং তুলে নিয়ে যান, কিন্তু আমার ভাগটি দিয়ে যাবেন, আমি কোনো আপত্তি করব না।
আর একজনের বাপ শান্তি কমিটির চেয়ারম্যান ছিল। শোনা যায় পোলাও ছিল রাজাকার । আজ বিশাল শিল্পপতি।
তাঁদের সবার মহান বক্তৃতায় মহান স্বাধীনতার চেতনা সমুজ্জল। শ্রোতায় ভরা মাঠ। চেয়ার খালি নেই। মুহুমুহু করতালি।
মাঠের অনেকটা পিছনে এক কোনায় জ্বরায় আক্রান্ত বৃদ্ধ মুক্তিযোদ্ধা ছলিম উদ্দিন, একটি ভাঙ্গা কাঠের টেবিলের উপর ময়লার আস্তরণে কালো হয়ে যাওয়া বৈয়ামে আচার বিক্রি করছে। কোনো সার্টিফিকেট নেয়নি সে। পায় না কোনো ভাতা।
মাথায় লাল সবুজ বাঁধা আনন্দে মুখরিত কয়েকটি বাচ্চা খেয়াল করল না, তাদের হাতে দেয়া আচারে, গোপনে, অতি গোপনে ছলিম উদ্দিনের দু ফোটা চোখের পানি মিশে গেছে তাতে।
" জয় বাংলা "
ধন্যবাদ ৷৷ কেমন লাগল কমেন্ট কোরো ৷৷
👇👇👇
No comments:
Post a Comment